(A Branch Centre of Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math, Howrah, West Bengal)

সুধী ভক্তবৃন্দ,

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ (সহ-সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ) আগামী ৫ই মে ২০২৬, মঙ্গলবার শ্রীভূমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে শুভাগমন করবেন। তাঁর এই শুভ আগমন আমাদের সকলের জন্য এক বিশেষ আধ্যাত্মিক সুযোগ ও আশীর্বাদস্বরূপ।

মহারাজের আগমনের কর্মসূচি নিম্নরূপঃ

  • মঙ্গলবার, ০৫-০৫-২০২৬ — শ্রীভূমিতে শুভাগমন
  • বুধবার, ০৬-০৫-২০২৬ — শ্রীভূমিতে অবস্থান
  • বৃহস্পতিবার, ০৭-০৫-২০২৬ — দীক্ষা (প্রথম দিন)
  • শুক্রবার, ০৮-০৫-২০২৬ — শ্রীভূমিতে অবস্থান
  • শনিবার, ০৯-০৫-২০২৬ — দীক্ষা (দ্বিতীয় দিন)
  • রবিবার, ১০-০৫-২০২৬ — শ্রীভূমিতে অবস্থান
  • সোমবার, ১১-০৫-২০২৬ — দীক্ষা (তৃতীয় দিন)
  • মঙ্গলবার, ১২-০৫-২০২৬ — হাইলাকান্দিতে গমন

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যারতির পর ভক্তরা মহারাজকে প্রণাম করতে পারবেন।। ভক্তবৃন্দকে অনুরোধ করা হচ্ছে, উক্ত সময়ে উপস্থিত হয়ে মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তাঁর আশীর্বাদ গ্রহণ করার জন্য।

এই পবিত্র অনুষ্ঠানে আপনাদের সকলের সান্নিধ্য ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

শুভেচ্ছান্তে,

স্বামী প্রেমঘনানন্দ
সম্পাদক
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন
শ্রীভূমি,
অসম – ৭৮৮৭১০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top