-: আবেদন :-
আগামী ১৬-ই মার্চ, ২০২৬ সোমবার, রামকৃষ্ণ মঠ ও মিশন, শ্রীভূমি-তে সাধুসেবার ব্যবস্থা করা হয়েছে।
রামকৃষ্ণ মিশন, শিলচরের মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আশ্রম থেকে প্রায় ৮৫ জন সাধুর আগমন আশা করা হচ্ছে। উনারা ১৬-ই মার্চ শিলচর আশ্রম থেকে রওনা হয়ে সকাল প্রায় ১০ টা নাগাদ শ্রীভূমি আশ্রমে উপস্থিত হবেন এবং দুপুরের প্রসাদ গ্রহণের পরে আবার শিলচর ফিরে যাবেন। এই সাধু সেবার জন্য দান(আর্থিক) করতে ইচ্ছুক ব্যক্তিগণকে আশ্রম অফিসে এসে দান করতে অনুরোধ জানানো হচ্ছে।
বিনীত
স্বামী প্রেমঘনানন্দ
অধ্যক্ষ