রামকৃষ্ণ মঠ
শ্রীভূমি, ৭৮৮৭১০, আসাম
(রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া-৭১১২০২-এর একটি শাখা কেন্দ্র)
তারিখ: ১১ই নভেম্বর, ২০২৬
: সহ-সঙ্ঘাধ্যক্ষ মহারাজের শুভাগমন ও মন্ত্রদীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি :
সবাইকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ-এর পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ আগামী ২৫শে জানুয়ারি, ২০২৭ তারিখে শ্রীভূমি আশ্রমে শুভাগমন করছেন।
আশ্রমে অবস্থানকালীন পূজনীয় মহারাজ ২৬শে জানুয়ারি, ২০২৭ তারিখে দীক্ষা প্রদানে সম্মত হয়েছেন।
ইচ্ছুক দীক্ষাপ্রার্থীদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রীভূমি-র অফিসে এসে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
দীক্ষাপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী:
১. নাম নথিভুক্তকরণের সময় সাথে আনতে হবে:
-
ভোটার কার্ড / আধার কার্ড বা যেকোনো বৈধ পরিচয়পত্রের জেরক্স কপি।
২. নিম্নলিখিত পাঁচটি বই অবশ্যই পাঠ করতে হবে: ১) শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত (১ম খণ্ড) — শ্রীম কথিত
২) শ্রীরামকৃষ্ণ জীবনী — স্বামী তেজসানন্দ
৩) শ্রীশ্রীমা সারদা — স্বামী নিরাময়ানন্দ
৪) স্বামী বিবেকানন্দ — স্বামী বিশ্বাশ্রয়ানন্দ
৫) মন্ত্রদীক্ষা — স্বামী ভূতেশানন্দ
বিনীত,
(স্বামী প্রেমঘনানন্দ)
সম্পাদক
রামকৃষ্ণ মিশন আশ্রম, শ্রীভূমি