(A Branch Centre of Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math, Howrah, West Bengal)

GURU PURNIMA

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রীভূমি

সুধী ভক্তবৃন্দ,

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, (বুধবার, ২৯শে জুলাই ২০২৬), পবিত্র গুরুপূর্ণিমা তিথি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রীভূমি আশ্রমে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, ভজন, হোম, পুষ্পাঞ্জলি ও ভোগরাগের আয়োজন করা হইয়াছে।

শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজীর কৃপালাভের উদ্দেশ্যে এই পবিত্র অনুষ্ঠানে আপনাদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো যাইতেছে।                                                    শুভানুধ্যায়ী

স্বামী প্রেমঘনানন্দ

                                                                                                অধ্যক্ষ

অনুষ্ঠানের সূচি

 

❖ সকাল ৪: ০০ – মঙ্গল আরতি
❖ সকাল ৬:০০  – বৈদিক মন্ত্রপাঠ ও ভজন
❖ সকাল ৬:৩০ – শ্রীশ্রীচণ্ডী পাঠ
❖ সকাল ৭:০০ – শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা
❖ সকাল ৮:০০ – ভজন
❖ সকাল ৯:০০ – হোম ও পুষ্পাঞ্জলি
❖ সকাল ১০:০০ – গুরুবন্দনা ও ধ্যান
❖ সকাল ১০:৩০ – গুরুতত্ত্ব বিষয়ক আলোচনা
❖ সকাল ১১:৪০ – ভোগ আরতি
❖ দুপুর ১২:০০ – প্রসাদ বিতরণ (হাতে হাতে)

 

পূজোৎসবে যে কোনো অনুদান সাদরে গৃহীত হইবে। চেক বা ড্রাফ্টের মাধ্যমে অনুদান প্রদান করিতে হইলে “Ramakrishna Math”-এর অনুকূলে প্রদান করিতে হইবে।অনলাইনের মাধ্যমে অনুদান প্রদান করিতে ইচ্ছুক ভক্তবৃন্দ নিম্নলিখিত হিসাবে অর্থ প্রেরণ করিতে পারেন—Account Name : Ramakrishna Math, Karimganj
Bank : State Bank of India (SBI)
A/C No. : 35753699411
IFSC Code : SBIN0000109 অনুদান প্রেরণের সময় PAN/Aadhaar নম্বরমোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top